দুইটির বেশি সন্তান হলে চাকরি দেবে না আসাম সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

আগামী ২০২১ সাল থেকে কোনো পরিবারে দুটির বেশি সন্তান হলে সরকারি চাকরি দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। গত মঙ্গলবার বিজেপি শাসিত আসামের মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। ভারতের ২৮ রাজ্যের মধ্যে শুধু আসামেই এ নীতির চল শুরু হবে। খবর ইন্ডিয়া টুডে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন জমি নীতির সাপেক্ষে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্তটি উঠে এসেছে। মন্ত্রিসভায় ঠিক করা হয়, যারা জমিহীন, তাদের ৩ বিঘা জমি দেয়া হবে। আর আধবিঘা জমি দেয়া হবে তাদের বাড়ি তৈরির জন্য।

আসামে এনআরসির পর থেকে এই নতুন পদক্ষেপ ঘিরেও চাঞ্চল্য শুরু হয়েছে।

আগের সংবাদ‘ভাসানচর প্রস্তুত, শীতকাল শুরুর আগেই রোহিঙ্গাদের স্থানান্তর’
পরবর্তি সংবাদব্রিটেনে তরুণীদের ইসলাম ধর্ম গ্রহণের সংখ্যা বাড়ছে