
আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে তুরস্কের দাবি অনুযায়ী কুর্দি যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র আঙ্কারাকে এ খবর নিশ্চিত করেছে। বুধবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীর এক বিবৃতিতে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।
বিবৃতিতে জানানো হয়, সিরিয়ার উত্তর সীমান্তসংলগ্ন যে এলাকায় তুরস্ক সামরিক অভিযানে নেমেছিল, তার বাইরে এই পর্যায়ে আরেকটি অভিযান শুরু করার কোনো প্রয়োজন নেই।
উল্লেখ্য, সীমান্ত থেকে কুর্দি যোদ্ধাদের সরিয়ে সেখানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে তুরস্ক। যা সীমান্ত থেকে সিরিয়ার ভেতরে ৩০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হবে।
