তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিশ যোদ্ধাদের হটাতে তুরস্কের অভিযানের বিরুদ্ধে নয়দিন আগে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যতক্ষণ পর্যন্ত না আমরা অখুশী হবো ততক্ষণ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার থাকবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর পরই সেখানে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। এরপর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় তুরস্ক।

এদিকে সিরিয়া সীমান্তে যুদ্ধবিরতির সময় বাড়াতে সেখানে তুরস্কের সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েনের বিষয়ে একমত হয়েছে রাশিয়া। দুই দেশের মধ্যে একটি চুক্তিও হয়েছে। দু’দেশের তরফ থেকে এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ চুক্তি বলে উল্লেখ করা হয়েছে। কুর্দি বাহিনীকে তুরস্ক ও সিরিয়া সীমান্ত থেকে হটানোর লক্ষ্যেই দু’দেশের মধ্যে এই চুক্তি হয়।

ট্রাম্প বলেন, তুরস্কের তরফ থেকে তাকে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, তারা সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে। তারা এই যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়েও সম্মতি জানিয়েছে।

আগের সংবাদইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১৫৭
পরবর্তি সংবাদইয়েমেনে প্রতি ১২ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু : জাতিসংঘ