ইয়েমেনে প্রতি ১২ মিনিটে মারা যাচ্ছে একটি শিশু : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। জাতিসংঘের এক পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম বা ইউএনডিপি’র পরিচালক আখিম স্টেইনার। বুধবার নিউইয়র্কে এক বক্তৃতায় এ তথ্য জানান তিনি। খবর পার্সটুডে।

ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সি একটি করে ইয়েমেনি শিশুর মৃত্যুর হচ্ছে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু বেঘোরে প্রাণ হারাচ্ছে বলে মন্তব্য করেন ইউএনডিপি’র পরিচালক।

সম্প্রতি জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক বলেছেন, ইয়েমেন বর্তমান মানব ইতিহাসের ভয়াবহত মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালো মার্চ মাস থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন শুরু করে। এই আগ্রাসনে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে।

আগের সংবাদতুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদসৌদি রাজকীয় মন্ত্রিপরিষদে রদবদল