
আন্তর্জাতিক ডেস্ক:
মুসলিম ডেলিভারি বয় থেকে ডেলিভার গ্রহণ না করায় কাস্টমারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে খাদ্য সরবরাহের অ্যাপ ‘সুইগি’। গত দু’মাসে এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল ভারতে। খবর টাইমস অব ইন্ডিয়া।
অভিযোগে বলা হয়, সুইগির এক্সিকিউটিভ মুহাম্মদ মুদাসসির সুলাইমানকে ‘চিকেন ৬৫’ ডেলিভারের জন্য পাঠানো হয় আলিয়াবাদের অজয় কুমারের কাছে। সুলাইমান অজয়ের বাড়ির লোকেশন জানার জন্য ফোন দিলে নাম জানতে চায়। অজয় মুসলিম নাম শুনতেই রেগে যায়, অশালীন ভাষায় কথা বলে এবং ডেলিভার বাতিল করে দেয়।
ঘটনাটি সোমবার ঘটলেও পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি এতদিন। এরপর এমবিটির নেতা আমজাদুল্লাহ কুমার পুলিশকে টুইট করে এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ নথিভুক্ত করে পুলিশ।
নেতার চাপে অভিযোগ নথিভুক্ত করলেও ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে পুলিশ। শাহ আলী বান্দা থানার ওসি বলছেন, ওই হিন্দু কাস্টমার হিন্দু ডেলিভারি বয় দিয়ে খাবার পাঠানোর শর্ত দিয়েছিল। শর্ত মেলেনি বলে ডেলিভার রিফিউজ করে দিয়েছে।
রাকিব
