
আন্তর্জাতিক ডেস্ক :
তুর্কি সীমান্তের কাছে সিরিয়ায় টহল শুরু করেছে রুশ সামরিক বাহিনী। কুর্দিদের বিরুদ্ধে এরদোগান-পুতিনের ‘ঐতিহাসিক’ চুক্তির পর বুধবার (২৩ অক্ট্রোবর) দুপুরে ওই টহল শুরু করে তারা। খবর ইন্টারফ্যাক্স।
রুশ লেফটেনেন্ট জেনারেল ইগোর সেরিটস্কি বলেন, একটি রুশ সামরিক পুলিশ ইউনিট দুপুর থেকে টহল শুরু করেছে। ওই ইউনিটটি সিরিয়ার কোবানি এলাকার নিকটে ঘাঁটি স্থাপন করবে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা। যা বুধবার (২৩ অক্টোবর) শেষ হয়। যুদ্ধবিরতিকালে তুর্কি বাহিনী সিরিয়াতেই অবস্থান করছিল। তবে সে সময় কোনো সামরিক পদক্ষেপ নেয়নি তারা।
