
ফাতেহ ডেস্ক :
জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী শনিবার ন্যাম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমান, এফবিসিসিআইর সাবেক সভাপতি মো. সফিউল ইসলাম প্রমুখ।
১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। আগামী ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
