ফিলিস্তিনি দরিদ্র কৃষকদের যায়তুন চুরি করে নিয়ে যাচ্ছে ইসরায়েলি নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি দরিদ্র কৃষকদের ক্ষেতে চাষ হওয়া পরিপক্ক যায়তুন চুরি করে নিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি নাগরিকরা। ফিলিস্তিনের পূর্ব সালফিত অঞ্চলের ইয়াসুফ গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর ওয়াফা নিউজ এজেন্সি।

বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, ফিলিস্তিনের পূর্ব সালফিত অঞ্চলের দরিদ্র কৃষকদের ওপর আক্রমণ করে নিজেদের ক্ষেত থেকে তাড়িয়ে দিচ্ছে তারা। আর এই সুযোগে ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের জমিন থেকে যায়তুন চুরি করে নিয়ে যাচ্ছে। কখনো কক্ষনো কৃষকের উপস্থিতিতেও জোরপূর্বক ফসলাদি ছিনিয়ে নিচ্ছে তারা।

ইয়াসুফের গ্রাম-সর্দার খালেদ আ’বিয়ার সূত্রে ওয়াফা জানিয়েছে, এ গ্রামের অন্তত ৮ টি পরিবারের ওপর আক্রমণ করে নিজেদের ক্ষেত থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে ইসরায়েলিরা। এসময় তারা ক্ষেত থেকে যায়তুন সংগ্রহ করছিলো। এই সুযোগ কাজে লাগিয়ে অভিশপ্ত ইহুদিরা এসব ফিলিস্তিনি দরিদ্র মুসলমান কৃষকদের ক্ষেত থেকে যায়তুন চুরি করে নিয়ে যায়।

আগের সংবাদডিআইজি পদে পদোন্নতি পেলেন ৮ পুলিশ কর্মকর্তা
পরবর্তি সংবাদতাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আলোচনা সভা রোববার