কাশ্মীরে দুই ট্রাক-চালককে গুলি করে হত্যা, গাড়িতে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের সোফিয়ানে আপেল সরবরাহ করতে যাওয়া দুই ট্রাক চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর এনডিটিভির।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

আগের সংবাদআহলুল্লাহ ওয়াসেল : অসমাপ্ত জীবন, অসমাপ্ত পাণ্ডুলিপি
পরবর্তি সংবাদমাওলানা আহলুল্লাহ ওয়াসেলের ইন্তেকালের পর প্রতিক্রিয়া : সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যা বলেছিলেন