সরকারি প্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরার বিরোধী ফ্রান্সের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক :

সরকারি প্রতিষ্ঠানে মুসলিম নারীদের হিজাব পরার বিরোধিতা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর তুরস্কের সংবাদমাধ্যম ‘ডেইলি সাবাহ’র।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রিইউনিয়ন আইল্যান্ড সফরকালে মুসলিম নারীদের হিজাব পরিধান বিষয়ে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তিনি বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে পাবলিক প্লেসে নারীদের হিজাব পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার নয়। তবে বিদ্যালয়সহ সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে হিজাব পরার বিষয়টি দেখার দায়িত্ব আমার। আর আমি কখনোই চাই না যে নারীরা হিজাব পরিধান করে এসব স্থানে চলাফেরা করুক।

সম্প্রতি ফ্রান্সের ডানপন্থি আইনপ্রণেতা জুলিয়েন ওদৌল দুই সপ্তাহ আগে পূর্বাঞ্চলীয় বেসানকনে অনুষ্ঠিত এক বৈঠকে একজন মুসলিম নারীকে তার হিজাব সরাতে অনুরোধ করেন। ওই মুসলিম নারীকে মৌখিকভাবে আক্রমণও করেন তিনি। এই ঘটনার পর মুসলিম নারীদের হিজাব পরার বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

আগের সংবাদদেওবন্দের মজলিসে শুরায় যুক্ত হলো ৩ নতুন মুখ
পরবর্তি সংবাদকানাডার জাতীয় নির্বাচনে ১২ জন মুসলিম প্রার্থীর অভূতপূর্ব জয়