মক্কা-মদিনায় প্রথমবারের মতো জুমআ পড়ালেন শায়খ ড. বানদার এবং শায়খ ড. আহমাদ

আন্তর্জাতিক ডেস্ক :

প্রথমবারের মতো মসজিদুল হারাম ও মসজিদে নববিতে জুমআর নামাজের ইমামতি করলেন নতুন দুই খতিব শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ এবং শায়খ ড. আহমাদ ইবনে তালিব ইবনে হামিদ হাফিজাহুল্লাহুমা।

দীর্ঘ দিন ধরে তারা উভয়ে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

গত ২৫ অক্টোবর মোতাবেক ২৬ সফর ১৪৪১ হি. শুক্রবার তারা উভয়ে প্রথম বারের মতো জুমআর নামাজের খুতবা প্রদান করেন এবং ইমাম হিসেবে নামাজ পড়ান। তারা উভয়ে জুমআর নামাজে সুরা আলা এবং সুরা গাশিয়াহ তেলাওয়াত করেন।

হারামাইন আশ-শারিফাইনের দুই খতিবই তাদের প্রথম জুমআর খুতবায় তাকওয়া এবং মুসলিম উম্মাহর দিক-নির্দেশনামূলক নসিহত তুলে ধরেন। দ্বিতীয় খুতবায় বিশেষ দোয়া করেন।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর এক রাজকীয় ফরমানের মাধ্যমে তারা দুই পবিত্র মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন।

আগের সংবাদবিক্ষোভকারীদের দাবি পর্যালোচনা করতে বিশেষ সভা ডেকেছে ইরাকি পার্লামেন্ট
পরবর্তি সংবাদরোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ইরানের