
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনি কৃষকদের ওপর আবার হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি নাগরিকরা। শুক্রবার (২৫ অক্টোবর) রামাল্লার উম্মে সাফা গ্রাম থেকে যায়তুন সংগ্রহের সময় কৃষকদের ওপর এই হামলা চালায় তারা। খবর ওয়াফা নিউজ এজেন্সি।
শনিবার সকালে উম্মে সাফার গ্রাম-সরকার মারওয়ান ওয়াফা নিউজ এজেন্সিকে নিশ্চিত করেছেন, শুক্রবার বিকেলে তিনজন অস্ত্রধারী ইসরায়েলি বেসামরিক নাগরিক উম্মে সাফার কৃষকদের ওপর হামলা চালিয়ে নিজেদের ক্ষেত থেকে তাদের তাড়িয়ে দেয়। ইসরায়েলের সৈন্যবাহিনীর তত্ত্বাবধানেই তারা নিন্দনীয় এ ঘটনা ঘটিয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার সালফিতে দরিদ্র কৃষকদের ওপর আক্রমণ করেছিল দখলদার ইসরায়েলি নাগরিকরা। সপ্তাহ না পেরুতেই আবার হামলা চালিয়েছে তারা।
