
আন্তর্জাতিক ডেস্ক :
আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন ও রাশিয়া। শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয় পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে ওয়াশিংটনের প্রতি এই আহ্বান জানান। খবর পার্সটুডে।
বৈঠক শেষে পাকিস্তান, চীন ও রাশিয়ার প্রতিনিধিরা বলেন, আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের শিগগিরই আলোচনায় বসা জরুরি।
শুক্রবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও অংশ নেন। বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদসহ অন্য তিনদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
