ফিলিস্তিনিদের সহায়তায় জর্ডানে দূতাবাস খুলছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সহায়তার লক্ষ্যে এবং জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে পশ্চিমা স্বীকৃতির প্রতিবাদে মালয়েশিয়া জর্ডানে দূতাবাস চালু করবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। শুক্রবার আজারবাইজানে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। খবর আনাদলু এজেন্সির।

মাহাথির বলেন, আমরা জানি, দখলকৃত ভূখণ্ডে মালয়েশিয়াকে দূতাবাস খোলার অনুমতি দেবে না ইসরাইল। এ জন্য তা জর্ডানে স্থাপন করা হবে।

ফিলিস্তিন সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায় তেমন কিছুই করছে না অভিযোগ করে তিনি বলেন, শক্তিশালী দেশগুলো একটা বিশ্ব সংস্থা প্রতিষ্ঠা করেছিল, এখন দেখছি কিছু লোক ওই সংস্থার অধ্যাদেশ নামছে না- এটা দুর্ভাগ্যজনক।

মাহাথির আরও বলেন, আমি আমাদের এই অসহায় ফিলিস্তিনি ভাইদের কথা বলতে চাই। ফিলিস্তিনের ভূমি একটি অমানবিক সরকার দখল করে রেখেছে। এই সরকার ফিলিস্তিনিদের অধিকারভুক্ত জমিতে অবৈধ বসতি সম্প্রসারণও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

আগের সংবাদদেওয়ান মোহাম্মদ আজরফ : বাঙালি মুসলিম দার্শনিককে কতটা চেনেন?
পরবর্তি সংবাদপাগলা মসজিদের দানবাক্সে মিলল দেড়কোটিরও বেশি পরিমাণ অর্থ, আছে স্বর্ণালঙ্কারও