ইন্দোনেশিয়ায় পরকীয়া-সমপ্রেম বন্ধে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক :

পরকীয়া-সমপ্রেম বন্ধে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। নতুন এই আইন অনুযায়ী, বিবাহবন্ধনে আবদ্ধ কোনো পুরুষ বা নারী পরকীয়া সম্পর্কে জড়াতে পারবে না। এই আইন ভাঙলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে সংশ্লিষ্টদের। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

এই আইন ইন্দোনেশিয়ায় আসা পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে। খসড়া প্রস্তাব অনুযায়ী, ইন্দোনেশিয়ায় আসা কোনো পর্যটক যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তবে তা আইনের লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে আসা হবে শাস্তির আওতায়।

এছাড়া নতুন আইনে মেডিকেল ইমারজেন্সি ও ধর্ষণের ঘটনা ছাড়া অন্যত্র গর্ভপাতেও নারীদের ৪ বছরের শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এসব আইনের বিরোধিতা করছেন অনেকেই। ফলে শেষ পর্যন্ত এটি কার্যকর হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

আগের সংবাদচট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় ব্লাড ক্যাম্পেইন সম্পন্ন
পরবর্তি সংবাদ১২ সপ্তাহ ধরে কাশ্মিরের ঐতিহাসিক জামেয়া মসজিদে জুমার নামাজ বন্ধ