বাগদাদি’র নিহত হবার খবরে ট্রাম্পের নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আইএসের এই পলাতক নেতা মারা গেছেন বলে দাবি করেন তিনি।

২০১১ সালে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার পর এবার আইএসের শীর্ষ নেতা বাগদাদিকে হত্যার দাবি করলো যুক্তরাষ্ট্র। মার্কিন দৈনিক ইউএসএ ট্যুডে বলছে, শনিবার গভীর রাতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের কমান্ডোদের বিশেষ অভিযানে মারা গেছেন আইএসের এই প্রধান।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সিআইএর সহায়তায় অবস্থান শনাক্তের পর নির্দিষ্ট টার্গেটে অভিযান পরিচালনা করা হয়েছিল। এই অভিযানে আইএসের শীর্ষ নেতা বাগদাদি নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শনিবার গভীর রাতে যখন মার্কিন বিশেষ বাহিনী অভিযান পরিচালনা করে; সেসময় আবু বকর আল-বাগদাদি আত্মঘাতী বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটান।

আগের সংবাদভারতে ‘অবৈধ বাংলাদেশী’ সন্দেহে ব্যাপক ধরপাকড়
পরবর্তি সংবাদ‘মেননের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা আইনগতভাবে বাধ্যতামূলক’