কাশ্মীরের বারমুল্লা জেলায় গ্রেনেড হামলা, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের জবর দখলে থাকা কাশ্মীরের বারমুল্লা জেলার সোপর নামক এলাকায় গ্রেনেড হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

কাশ্মীর পুলিশের দাবি, সোপোরের একটি বাস স্টপেজে সাধারণ মানুষের ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছে। তাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপত্যকায় ইউরোপীয় ইউনিয়নের একদল এমপির আগমনের একদিন আগে এমন হামলা চালানো হলো।

হামলা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। দুদিন আগেই শ্রীনগরের কারান্নগর এলাকায় একই ধরনের গ্রেনেড হামলায় ৬ জন ভারতীয় আধাসামরিক সদস্য আহত হয়। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই উপত্যকাটিকে কার্যত অবরুদ্ধ রাখা হয়েছে।

আড়াই মাসের বেশি সময় ধরে অবরুদ্ধ কাশ্মীরের কিছু কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ভারতীয় প্রশাসন। কেননা আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরকে ভেঙে লাদাখ এবং জম্মু নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিখণ্ডিত করা হবে। সেই ঘোষণার ঠিক তিনদিন আগে এমন হামলা হচ্ছে।

আগের সংবাদবুয়েটে নতুন সংকট
পরবর্তি সংবাদদাওরার পরীক্ষায় বিগত তিন বছরে মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের বৃত্তি প্রদান করছে হাইআতুল উলয়া