পাকিস্তানে চলমান সরকার-বিরোধী আন্দোলন আজাদি মার্চে আন্দোলনের আহ্বায়ক জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ওই নেতার নাম মুফতি সুলতান মাহমুদ।
পাকিস্তানের জাতীয় সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়, সোমবার ফজরের ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে যাবার সময় অতর্কিত আক্রমণে গুলিবিদ্ধ হন মুফতি মাহমুদ। গুরুতর আহত অবস্থায় তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা হেলিকপ্টার যোগে পেশোয়ারে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন।
মুফতি সুলতান মাহমুদ দেশটির বাজ’র শহরতলির মামান্ডে জমিয়তে উলামায়ে ইসলামের আমির ছিলেন। নির্বাচনের সময় তিনি পিকে ১০২ থেকে প্রাদেশিক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
