হোয়াটসঅ্যাপে গোয়েন্দা নজরদারি, ইসরাইলি সংস্থার বিরুদ্ধে ফেসবুকের মামলা

হোয়াটসঅ্যাপে গোয়েন্দা নজরদারি, ইসরাইলি সংস্থার বিরুদ্ধে ফেসবুকের মামলা

আন্তর্জাতিক ডেস্ক :

হোয়াটসঅ্যাপ হ্যাক করে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সবার ওপর গোপনে নজরদারির অভিযোগে এনএসও নামে ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত ওই নজরদারি চালায় বলে অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের। খবর ওয়াশিংটন পোস্ট ও আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো জেলা আদালতে ১৫ পৃষ্ঠার অভিযোগ দায়ের করে ফেসবুক। অভিযোকারীদের তালিকায় হ্যাকিংয়ের শিকার শতাধিক সাংবাদিক, মানবাধিকারকর্মী, কূটনৈতিক ও রাজনৈতিক রয়েছেন।

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও খুদেবার্তার মাধ্যমে জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাক করে তার যাবতীয় তথ্য পাচার করত।

আগের সংবাদ২০২৩ সাল নাগাদ ইসলামী অর্থনীতির আকার হবে ৩.৮ ট্রিলিয়ন ডলার
পরবর্তি সংবাদমার্কিন উদ্যোগ মেনে না নেয়ায় ফিলিস্তিনিদের ওপর ট্রাম্প জামাতা কুশনারের ক্ষোভ