মার্কিন উদ্যোগ মেনে না নেয়ায় ফিলিস্তিনিদের ওপর ট্রাম্প জামাতা কুশনারের ক্ষোভ

মার্কিন উদ্যোগ মেনে না নেয়ায় ফিলিস্তিনিদের ওপর ট্রাম্প জামাতা কুশনারের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনি কর্তৃপক্ষ যখন মারাত্মক অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছে, ঠিক এমন এক সময় ফিলিস্তিনিদের ওপর ক্ষোভ ঝাড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ‘ভবিষ্যৎ বিনিয়োগ উদ্যোগ সম্মেলনে’ ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, ভ্যাট ও আমদানি-রফতানি শুল্ক আটকে দেয়া সত্ত্বেও ফিলিস্তিনিদের দুর্ভোগের জন্য ইসরাইল দায়ী নয়। খবর এএফপির।

গত জুনে বাহরাইনে মার্কিন উদ্যোগে অনুষ্ঠিত একটি ইসরাইল-ফিলিস্তিনি শান্তি উদ্যোগে অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরেছিলেন কুশনার। এতে ফিলিস্তিনিরা একটি রাজনৈতিক চুক্তিতে সম্মত হলে অঞ্চলটিতে পাঁচ হাজার কোটি ডলারের বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ফিলিস্তিনিরা ওই সম্মেলন বর্জন করেছিলেন। তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের মূল ইস্যুকে পাশ কাটিয়েই এই সম্মেলনের আয়োজন এবং এতে অর্থের বিনিময়ে ইসরাইলি শাসনকে মেনে নিতে বলা হয়েছে।

তখন থেকই ফিলিস্তিনিদের পক্ষে সংগ্রহ করা ভ্যাট ও আমদানি-রফতানি শুল্ক দেশটিকে হস্তান্তরে অস্বীকার জানায় অবৈধ ইহুদি রাষ্ট্রটি। ইসরাইল এভাবে জবরদস্তিমূলক অর্থ আটকে দেয়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে মারাত্মক সংকট তৈরি হয়েছে। বিশ্বব্যাংক বলছে, চলতি বছরের দ্বিতীয় তিন মাসে সেখানে বেকারত্বের সংখ্যা ২৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকগণ মনে করছেন, মার্কিন উদ্যোগ মেনে না নেয়ায় ফিলিস্তিনিদের ওপর ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার।

আগের সংবাদহোয়াটসঅ্যাপে গোয়েন্দা নজরদারি, ইসরাইলি সংস্থার বিরুদ্ধে ফেসবুকের মামলা
পরবর্তি সংবাদবিপাকে ভারত, এবার স্বাধীনতা ঘোষণা করল মনিপুর