বিপাকে ভারত, এবার স্বাধীনতা ঘোষণা করল মনিপুর

বিপাকে ভারত, এবার স্বাধীনতা ঘোষণা করল মনিপুর

আন্তর্জাতিক ডেস্ক :

একতরফাভাবে মনিপুর রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করেছেন সেখানের ভিন্নমতাবলম্বী রাজনীতিকরা। গতকাল মঙ্গলবার তারা স্বাধীনতা ঘোষণার পাশাপাশি ব্রিটেনে তারা একটি প্রবাসী সরকার গঠন করেছেন। খবর আল জাজিরার।

লন্ডনের এক সংবাদ সম্মেলনে স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিল তথা প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নরেংবাম সমরজিৎ বলেছেন, ‘জাতিসংঘের সদস্য হতে আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি চাইবো। আমরা মনে করি, অনেক দেশই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে। আমরা এখানে এই আইনসম্মত (ডি জুরে) সরকার পরিচালনা করব…আজকে থেকে।’

উল্লেখ্য, ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৪৯ সালে ‘প্রিন্সলি স্টেট’ মনিপুরকে অঙ্গীভূত করে নেয় ভারত। কিন্তু এরপর কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে সেখানকার স্বাধীনতাকামীরা। রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করার পর বিপাকে পড়েছে ভারত।

মনিপুর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কথিত ‘সেভেন সিস্টার্স’ গ্রুপের রাজ্যগুলোর একটি। ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর একটি মনিপুরের বাসিন্দা প্রায় ২৮ লাখ। তাদের প্রায় সবাই স্থানীয় মনিপুরী নৃতাত্ত্বিক গোষ্ঠীর।

আগের সংবাদমার্কিন উদ্যোগ মেনে না নেয়ায় ফিলিস্তিনিদের ওপর ট্রাম্প জামাতা কুশনারের ক্ষোভ
পরবর্তি সংবাদঢাবির ‘ঘ’ ইউনিটে প্রথম এবং ‘খ’ ইউনিটে ৫ম তামীরুল মিল্লাতের আব্দুল্লাহ