লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত ইসরাইলি ড্রোন

লেবাননের ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত ইসরাইলি ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক :

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরাইলের একটি ড্রোন বিমান ভূপাতিত করেছে লেবানন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে বিমানটিকে ভূপাতিত করা হয়। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।

ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।

আগের সংবাদপরীক্ষাকেন্দ্র বিষয়ক জরুরি অবগতিপত্র প্রকাশ করেছে হাইআতুল উলয়া
পরবর্তি সংবাদদেশে দেশে মুসলিম স্থাপত্যশৈলির যত নিদর্শন