আন্তর্জাতিক ডেস্ক :
চূড়ান্ত গন্তব্য রাজধানী ইসলামাবাদের পেশোয়ার মোড়ে পৌঁছেছে জমিয়তে উলেমায়ে ইসলামের আজাদী মার্চ। ২৭ অক্টোবর সিন্ধু প্রদেশ থেকে যাত্রা করেছিলেন নেতা-কর্মীরা। পাঁচ দিনের সফর শেষে আজ সকালে তারা পেশোয়ার মোড়ে হাজির হয়েছেন।
জুমার নামাজের পর তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরার কথা রয়েছে।
এদিকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিল্লাল ভুট্টো জার্দারিও বৃহস্পতিবার রাতে আজাদি মার্চে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, পাকিস্তানের জনগণ কোনো পুতুল প্রধানমন্ত্রীকে মেনে নেবে না। তিনি প্রধানমন্ত্রী ইমরান খানকে উদ্দেশ্য করে বলেন, এবার তার যাওয়ার সময় হয়েছে।
