আবরারকে সোহওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হলো না কেন, জানেন না আনিসুল হক

আবরারকে সোহওয়ার্দী মেডিকেলে নিয়ে যাওয়া হলো না কেন, জানেন না আনিসুল হক

ফাতেহ ডেস্ক :

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর আনন্দ অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার শুক্রবার বিকালে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর আবরারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কিন্তু অনুষ্ঠানস্থলের পাশেই ছিল শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। পাঁচ মিনিট দূরত্বের এই হসপিটালে তাঁকে না নিয়ে মহাখালীতে কেন নিয়ে যাওয়া হলো, রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং সচেতন মহল এই প্রশ্ন তুলেছেন কিশোর আলোর ওপর। কিন্তু কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলছেন, আবরারকে কাছের হসপিটালে না নিয়ে কেন মহাখালীতে নিয়ে যাওয়া হলো, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ইউনিভার্সাল হাসপাতাল আমাদের স্পন্সর নয়। তারা আমাদেরকে জরুরি মেডিকেল সার্ভিস দেবার জন্য ওখানে ছিলেন। দুজন এফসিপিএস ডাক্তার ছিলেন।

একটা অ্যাম্বুলেন্স রেডি করা ছিল। সেই অ্যাম্বুলেন্সেই নাইমুল আববারকে হাসপাতালে নেয়া হয়। কেন তাকে হৃদরোগ ইন্সিটিউটে নেয়া হলো না, এই প্রশ্নের উত্তর অবশ্য আমার জানা নেই।’

আগের সংবাদবিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের আপ্যায়ন ও আবাসনব্যবস্থায় নোয়াখালীর আলেম সমাজ
পরবর্তি সংবাদ‘বাগদাদি ও আইএস আমেরিকার তৈরি’