ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু

ফাতেহ ডেস্ক :

টঙ্গীতে বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রস্তুতি কাজের উদ্বোধন করেন।

যুব মন্ত্রী মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে দু’পক্ষকে একত্রিত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংযত মনোভাব এবং সহমর্মিতার মাধ্যমে কোন বিশৃঙ্খলার মধ্যে না গিয়ে ইসলামের দাওয়াত চালিয়ে যাওয়াই হচ্ছে একজন প্রকৃত মুসলমানের কাজ। বিবাদ হানাহানি ইসলাম ধর্মে নেই। গত বারের মতো যাতে এবারও কোন বিশৃঙ্খলা না ঘটে সে দিকে নজর রাখার জন্য দু’পক্ষের মুরুব্বীদের প্রতি তিনি আহ্বান জানান।

মাঠের প্রস্তুতি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএমপি পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, মুফতি মাসুদুল করিম, ময়দানের জিম্মাদার ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন খন্দকার, মুফতি লেহাজ উদ্দীন, মুফতি কেফায়েত উলাহ, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এবার টঙ্গীর ময়দানে ২০২০ সালের ইজতেমা শুরু হবে ১০ জানুয়ারী থেকে। ১০, ১১, ১২ জানুয়ারী আলমী শুরার সাথীদের এবং ১৭, ১৮, ১৯ জানুয়ারী দিল্লির মাওলানা সা’দ কান্ধলবির অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে।

আগের সংবাদরোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান ভারতের
পরবর্তি সংবাদ২০০৯-১৮ অর্থবছরে ইসলামিক ফাউন্ডেশনে ৫০০ কোটি টাকার অনিয়ম