আন্তর্জাতিক ডেস্ক :
দেশের অচলাবস্থা নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোকে জাতীয় সংলাপে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার। তিনি তার এক টুইট বার্তায় এই আহ্বান জানান। খবর ডন।
টুইটে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় রাজনৈতিক নেতাদের এক থাকা এখন সময়ের প্রয়োজন। সংসদ হল জনগণের একমাত্র প্রতিনিধি প্রতিষ্ঠান। জনগণের ইচ্ছার প্রতিনিধি হিসেবে এটি সম্ভাব্য প্রতিটি ভূমিকা পালনে প্রস্তুত।
শীর্ষ বিচার বিভাগ এবং বিরোধী দলগুলোর নেতারা পূর্বেও সংসদে সংলাপের মাধ্যমে জাতীয় সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন উল্লেখ করে কায়সার সবাইকে দেশের রাজনৈতিক নেতাকে সহযোগিতা করার আহ্বান জানান।
ملک کو اندرونی، بیرونی خطرات اور معاشی مسائل کا سامنا ہے ان پر قابو پانے کے لیے قومی یکجہتی اور ہم آہنگی کا فروغ ضروری ہے۔ پارلیمان قومی یکجہتی اور ہم آہنگی کے فروغ کے لیے قومی مکالمے کے لیے کردار ادا کرنے کے لیے تیار ہیں 1/3
— Asad Qaiser (@AsadQaiserPTI) November 4, 2019
