কোনো রোহিঙ্গাকে ভাসানচরে জোরপূর্বক নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

কোনো রোহিঙ্গাকে ভাসানচরে জোরপূর্বক নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক :

ভাসানচরে জোরপূর্বক কোনো রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলসের সাথে বৈঠকে তিনি বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন।

ঊর্ধ্বতন এই মার্কিন কর্মকর্তার সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে মন্ত্রী প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সম্প্রতি আসিয়ান সম্মেলনে ভারত ও জাপানের প্রধানমন্ত্রী সুচিকে বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে আসতে। আমরা যুক্তরাষ্ট্রকেও বলেছি রোহিঙ্গা ফেরাতে পদক্ষেপ নিতে। রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে নেওয়া হবে না।

উল্লেখ্য, তিনদিনের সফরে মঙ্গলবার ঢাকায় এসেছেন এলিস ওয়েলস। ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারীর এই সফর। সফরকালে এলিস ওয়েলস পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।

আগের সংবাদব্যর্থ দ্বিতীয় দফার বৈঠক, ইমরান খানের পদত্যাগের দাবিতে অটল জমিয়ত
পরবর্তি সংবাদচলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট