চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট

ফাতেহ ডেস্ক :

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন তার সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আগামী ১১ নভেম্বরের মধ্যে রাষ্ট্রপক্ষ আদালতকে এ তথ্য জানাতে হবে।

এর আগে গত ২৮ আগস্ট এক আদেশে আদালত ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের নেওয়া কাজের অগ্রগতি জানাতে নির্দেশ দিয়েছিলেন। বুধবার দুই সিটির পক্ষে এ প্রতিবেদন দিতে সময় আবেদনের পর আদালত ১১ নভেম্বর দিন ঠিক করেন।

আগের সংবাদকোনো রোহিঙ্গাকে ভাসানচরে জোরপূর্বক নেয়া হবে না : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদভোলা হত্যাকাণ্ড : ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও তিনজন