ভোলা হত্যাকাণ্ড : ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও তিনজন

ফাতেহ ডেস্ক :

ভোলার বোরহানউদ্দিনে হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আরও তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা ১০ জনে দাঁড়াল।

গ্রেফতারকৃতরা হলেন- বোরহানউদ্দিন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের মাসুম বিল্লাহ, চরফ্যাশনের মো. নাইম ও বোরহানউদ্দিন কাচিয়ার মো. হাসনাইন আহমেদ।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য বুধবার আদালতে হাজির করে রিমান্ড চান মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাদের। অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মনজুর করেন।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে হত্যাকাণ্ডের মামলায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করার পর গ্রেফতার হয়েছে সাতজন। অপরদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছে তিনজন।

আগের সংবাদচলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা জানতে চেয়েছে হাইকোর্ট
পরবর্তি সংবাদনিজ বাসভবনে জমিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মাওলানা ফজলুর রহমান