নিজ বাসভবনে জমিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মাওলানা ফজলুর রহমান

নিজ বাসভবনে জমিয়ত নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক :

জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান আজ বিকেলে নিজ বাসভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি বৈঠক ডেকেছেন। বৈঠকে অংশ নেবেন, মাওলানা আবদুল গাফুর হায়দারী, মাওলানা আমজাদ খান, আকরাম খান দুরানী, মাওলানা আতাউর রহমান, মাওলানা ইউসুফ, মাওলানা কামারউদ্দিন ও মাওলানা ফজল আলী হক্কানী। খবর ডন।

খবরে বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির বৈঠকে ইসলামাবাদে চলমান আজাদী মার্চের পরিস্থিতি এবং প্রশাসনিক বিষয়গুলি পর্যবেক্ষণ করবে। ইসলামাবাদে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের কতদিন রাখা যায়-সে সম্পর্কেও একটি সিদ্ধান্ত আসতে পারে। এছাড়াও বৈঠকে সরকারের দেওয়া প্রস্তাব ও পরামর্শ নিয়েও আলোচনা করা হবে।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।

এদিকে গতকাল সরকারবিরোধী বিক্ষোভ বন্ধ ও একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় বৈঠক করেছে সরকারের মধ্যস্থতাকারী কমিটি এবং বিরোধীদের রাহবার কমিটি। কিন্তু এই বৈঠকও ব্যর্থ হয়েছে।

আগের সংবাদভোলা হত্যাকাণ্ড : ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও তিনজন
পরবর্তি সংবাদআজাদী মার্চে অংশগ্রহণকারীদের মাঝে ত্রাণ পাঠাবেন ইমরান খান