আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলমান আজাদী মার্চে অংশগ্রহণকারীদের মাঝে ত্রাণ পাঠাবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি বলেন, বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে এবং পরিবর্তিত আবহাওয়ার পরিস্থিতিতে অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারীদের কী কী ত্রাণ ও সহায়তা দেওয়া যেতে পারে তা যাচাই করার জন্য আমি সিডিএ চেয়ারম্যানকে দ্রুত ধরনার স্থান পরিদর্শন করার নির্দেশনা দিয়েছি।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যার মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন মাওলানা ফজলুর রহমান। কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অন্যান্য সব দাবি মানতে রাজি হলেও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এদিকে গতকাল সরকারবিরোধী বিক্ষোভ বন্ধ ও একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় বৈঠক করেছে সরকারের মধ্যস্থতাকারী কমিটি এবং বিরোধীদের রাহবার কমিটি। কিন্তু এই বৈঠকও ব্যর্থ হয়েছে।
I have directed the CDA Chairman to immediately visit the dharna site to assess what relief and assistance can be provided to the dharna participants with the onset of rain and changing weather conditions.
— Imran Khan (@ImranKhanPTI) November 6, 2019
