আন্তর্জাতিক ডেস্ক :
বাচ্চারা মসজিদে নিয়মিত ৪০ দিন ফজর নামাজ পড়লেই পুরস্কার হিসেবে পাবে বাইসাইকেল। এমনই একটি ঘোষণা দেয় ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি। ঘোষণার পরই বাচ্চাদের মধ্যে শুরু হয়ে যায় নামাজ পড়ার প্রতিযোগিতা।
নিয়মিত ৪০ দিন ফজরের নামাজ আদায়ের এ ক্যাম্পেইন আহ্বান করার পরই দুই শাতাধিক শিশু এতে অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করে।
গত ৩ নভেম্বর পুরস্কার বিজয়ীদের হাতে নতুন ব্র্যান্ডের বাইসাইকেল তুলে দেয়া হয়। তবে যারা নিয়মিত ৪০ দিনফজর নামাজ পড়তে মসজিদে আসতে পারেনি তাদের জন্যও ছিল পুরস্কার। তারা পুরস্কার হিসেবে পেয়েছে ঘড়ি।
উল্লেখ্য, বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছিল বেঙ্গালুরুর স্থানীয় হাজি স্যার ইসমাইল সাইত মসজিদ কমিটি। নামাজের প্রতি শিশু-কিশোরদের আগ্রহ বাড়াতে আরও যারা এ উদ্যোগ গ্রহণ করে আসছে তাদের মধ্যে রয়েছে- পাকিস্তান, মিসর, মালয়েশিয়া, তুরস্ক এবং ইংল্যান্ড।
