
আন্তর্জাতিক ডেস্কঃ
ইজরাইলের দাবীর প্রেক্ষিতে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফিলিস্তিনিদের একাউন্ট মুছে দিচ্ছে। সহিংসতা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে। এভাবে তারা ইজরাইলি জুলুমের পক্ষেই দাঁড়াচ্ছে।
এরই ধারাবাহিকতায় হামাসের বেশ কয়েকজন নেতার টুইটার পেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
হামাসের যেসব নেতার টুইটার পেজ বন্ধ করা হয়েছে তাদের মধ্যে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াও রয়েছেন।
এছাড়া অন্য যেসব নেতার টুইটার পেজ বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তারা হলেন খালেদ মাশয়াল, ইজ্জাত আর রাশক, হিসাম বাদরান, সালাহ আল বারদুইল, ফুজি বারহুম, ওসামা হামাদান ও সামি আবু যুহরি।
তেল আবিবের পক্ষ থেকে টুইটার কর্তৃপক্ষের কাছে একটি তালিকা পাঠানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান।
তিনি বলেছেন, তারা হামাস নেতাদের পেজ বন্ধ করতে টুইটার কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
আল জাজিরা
