আমিরাতে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শেখ খলিফা

আমিরাতে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শেখ খলিফা

আন্তর্জাতিক ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। বুধবার আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সরাসরি ভোটে তিনি চতুর্থবারের মতো রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এর আগে ২০০৪ সালে আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি। তার পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ১৯৭১ সাল থেকে ২০০৪ সালে ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাষ্ট্রপতির পদে ছিলেন।

শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ১৯৪৮ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। শেখ খলিফা বিশ্বের প্রভাবশালী মুসলিম রাষ্ট্রনায়কের মধ্যে অন্যতম একজন।

আগের সংবাদথাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত ইয়ালা প্রদেশে হামলা : নিহত ১৫
পরবর্তি সংবাদসড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন আইন, উল্লেখযোগ্য ১৬টি বিধান