রোববার আজাদী মার্চে অনুষ্ঠিত হবে সীরাত মাহফিল

রোববার আজাদী মার্চে অনুষ্ঠিত হবে সীরাত সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক :

বৈরী আবহাওয়া এবং রাজনৈতিক সঙ্কট নিরসনে মিত্র দলগুলোর চাপ সত্ত্বেও রোববার পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। সেইসঙ্গে ১২ রবিউল আউয়াল রোববার রাসূল সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জন্মদিন উপলক্ষে সীরাত মাহফিল করারও ঘোষণা দিয়েছেন তিনি।

ডনের খবরে বলা হয়েছে, দলটির মজলিশে শূরা, ওয়ার্কিং কমিটি এবং পাঞ্জাব বিধানসভার স্পিকার চৌধুরী পারভেজ এলাহির সঙ্গে বৈঠকের পর এই সীরাত সম্মেলনের ঘোষণা দেন মাওলানা ফজলুর রহমান।

খবরে আরও বলা হয়েছে, গতকাল বুধবার সরকারি কমিটি এবং বিরোধী দলের রাহবার কমিটির মধ্যে সারাদিন কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়নি। ফলে সরকারি কমিটির সদস্য এবং পাঞ্জাব বিধানসভার স্পিকার ব্যক্তিগত ক্ষমতার বলেই মাওলানার সঙ্গে দেখা করেন।

রাকিব

আগের সংবাদএরদোগানের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, হোয়াইট হাউসে বৈঠক ১৩ নভেম্বর
পরবর্তি সংবাদবৃষ্টিতেও হার মানছে না পাকিস্তানের আজাদী মার্চ