বাংলাদেশ বিমানের নতুন রোড ও তার সম্ভাবনা

ইমরান চৌধুরী

বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হতে যাওয়া নতুন চারটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দ্বারা ঢাকা ও নিউ ইয়র্কের দরমিয়ান বিরতিহীন ফ্লাইট চালু ছাড়াও বিমান পরিকল্পনা করছে দিল্লী, হংকং, গোয়াংঝু, কলম্বো, মালে, মানচেস্টার, রোম ও সিডনিতে ফ্লাইট শুরু করা হবে।

এর মধ্যে কিছু গন্তব্য অপ্রয়োজনীয়। যেমন হংকংয়ের এখন আর সেই রোশনাই নেই যে, এদেশের লোকে বিমান ভরে যেখানে যাবে। দিল্লীর বাজার ভারতের বেসরকারি এয়ারলাইনসসমূহ কব্জা করে নিয়েছে। এর মধ্যে ভারতীয়রা কখনো নিজেদের প্লেন ছেড়ে বাংলাদেশ বিমানের প্লেন ধরবে না। আর অতি দেশপ্রেমিক বাঙ্গালী তো এমনিই দিল্লী যেতে বিমানের চেয়ে জেট এয়ারওয়েজেই শান্তি পাবে! ভারতের বেসরকারী সংস্থাগুলো একাধিপত্য কায়েম করে ফেলায় ভারতে যেকোন রুটেই লাভ করা বাংলাদেশ বিমানের জন্য চ্যালেঞ্জের। বাজারটা ধরে রাখতে পারলে বিমানের জন্য চেন্নাইতে ফ্লাইট চালানোও লাভজনক হতে পারতো।

কলম্বো আর মালের সাথে ঢাকার সহজ যোগাযোগ দরকার। আকর্ষণীয় ভাড়া ঠিক করলে এই দুই রুট লস করার কথা নয়। মানচেস্টারে আগেও ফ্লাইট চালিয়ে লাভ করতে পারেনি বিমান। রোমে প্রচুর যাত্রী রয়েছে। তবে এই রুট লাভজনক হবে কি হবেনা, তা নির্ধারণে উড়োজাহাজের মডেল নির্বাচন গুরুত্বপূর্ণ হতে পারে। রোমের জন্য বিমান লিজ নেয়া বোয়িং ৭৭৭ চালাতে পারে।

সিডনিতে ফ্লাইট দেয়ার সব সিদ্ধান্ত ভালো হয়েছে। এটা আরো আগেই করা উচিত ছিলো। তবে আমার মনে হয়, ঢাকা সিডনি রুটে বিরতিহীন ফ্লাইটের বদলে একটি সম্ভাবনাময় ভায়া রুট (ব্যাংকক, পেনাং, জাকার্তা বা এমনকি হংকংও হতে পারে) রাখা উচিত। অথবা ঢাকা-সিডনি-ওয়েলিংটন ফরমেশনে ফ্লাইট দেয়া যায়।

দক্ষিণ আফ্রিকার বিপুল বাজার কেন বিমান ধরতে আগ্রহী নয়, তা বোধগম্য নয়। যদি ঢাকা থেকে জোহানেসবার্গ বা কেপটাউনে বিমান সপ্তাহে দুটিও বিরতিহীন ফ্লাইট চালায়, তবে তা ক্ষতিগ্রস্ত হবে না। আর এর মধ্যে ভায়া রুট হিসেবে যদি মরিশাসের পোর্ট লুইসকে সাব্যস্ত করা যায়, তবে এই রুট পোয়াবারো হবে, এবং যাত্রীদের প্রচুর সাড়া পেয়ে রুটের ফ্রিকোয়েন্সী বাড়াতে এবং আরো বড় উড়োজাহাজ এই রুটে দিতে বাধ্য হবে বিমান। দুটি রুটে দক্ষিণ আফ্রিকায় ফ্লাইট চালানো যায়। একটি পোর্ট লুইস হয়ে, আরেকটি নাইরোবি হয়ে।

নিউ ইয়র্কে ফ্লাইট চালুর সিদ্ধান্ত আশাপ্রদ। ইনশাআল্লাহ যদি কখনো আমেরিকা বা অস্ট্রেলিয়ায় যাওয়া হয়, তখন বিমানেই যাবার চেষ্টা করবো আমি…!

আগের সংবাদফিলিস্তিনিদের একাউন্ট বন্ধ, সামাজিক মাধ্যম হারাচ্ছে নিরপেক্ষতা
পরবর্তি সংবাদপাবনায় মা-ভাইসহ তিনজনকে খুন