রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার : যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

মার্কিন সরকারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিচ ওয়েলস বলেছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে নিরাপদ পরিবেশ দরকার। প্রত্যাবাসন অবশ্যই স্বেচ্ছায়, নিরাপদে এবং মর্যাদাপূর্ণ হতে হবে।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের টেকনাফের রেরাহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, থাইল্যোন্ডে অনুষ্ঠিত উন্দো-ফ্যাসিফিক সন্মেলনে এই বিষয়টির উপর গুরুত্বারোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন তরান্বিত করতে সকল আন্তজার্তিক সম্প্রদায়কে নিয়ে কাজ করে যাচ্ছে। কক্সবাজারে রোহিঙ্গাদের অবস্থানের কারণে এখানকার স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

তিনি আরো বলেন, প্রত্যাবাসনের পাশাপাশি রোহিঙ্গাদের উপর যে জাতীগত নিধনসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘঠিত হয়েছে এসব বিষয় নিয়েও চিন্তা করা দরকার। আমরা আরও চিন্তা করছি রোহিঙ্গা সমস্যার যাতে দ্রুত এবং টেকসই সমাধান হয় সে জন্য আন্তজার্তিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির এবং স্থানীয় বাসিন্দারের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্র সরকারের বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করতে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কর্মকর্তা।

বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে ইউএসএআইডি’র উপ প্রশাসক বনি গ্লিক সাংবাদিকদের বিফ্রিংকালে বলেন, রোহিঙ্গা সংকট বর্তমানে একটি আন্তজার্তিক সমস্যা। সারাবিশ্ব এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন। এটি মূলত মিয়ানমারের কারণেই হয়েছে। বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছে।

এসময় তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার। রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মার্কিন সরকার মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে আসছে। ট্রাম্প সরকার ইতিমধ্যে মিয়ানমার সরকারের উপর অর্থনৈতিক নানা বিধি-নিষেধ আরোপ করেছে, চার সামরিক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞাও জারি করেছে

এদিকে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে দুপুরে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করেন মার্কিন সরকারের সহকারী পররাস্ট্রমন্ত্রী এলিচ ওয়েলস। বৈঠকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মাহাবুব আলম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগের সংবাদচীনে উইঘুর মুসলিম নারীদের ওপর সরকারি কর্মকর্তাদের ভয়াবহ যৌন নিপীড়ন
পরবর্তি সংবাদমাহাথির মুহাম্মাদের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ