পাবনায় মা-ভাইসহ তিনজনকে খুন

ফাতেহ ডেস্ক: পাবনায় মা-ভাই-খালাকে এক ব্যক্তি হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

অভিযুক্তের নাম তুহিন (২১)। তবে তিনি মানসিক বিকারগ্রস্থ বলে দাবি করেছেন তার স্ত্রী। পাবনার বেড়া উপজেলার সোনাপদ্মা তারাবটতলা গ্রামে মঙ্গলবার রাতে এ নৃশংস ঘটনা ঘটে।

তুহিনের স্ত্রী রুনা আকতার দাবি করেছেন, গত দুই মাস থেকে তার স্বামী টাইফয়েডে ভুগছিলেন। এ থেকে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়েছিলেন।

পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন সে মানুষিকভাবে অসুস্থ ছিলো বলে নিশ্চিত হয়েছে।

আগের সংবাদবাংলাদেশ বিমানের নতুন রোড ও তার সম্ভাবনা
পরবর্তি সংবাদঘুষ নেওয়ার সময় রেলওয়ের সহকারী প্রকৌশলী আটক