বাবরি মসজিদ মামলা : উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে আটক ৫ শতাধিক

বাবরি মসজিদ মামলা : উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগে আটক ৫ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়ের আগে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগে ৫ শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলাবাহিনী। শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে হয়। খবর ইকোনমিক টাইমস।

উত্তরপ্রদেশ পুলিশের প্রধান পি সিং ইকোনমিক টাইমসকে বলেন, এখন পর্যন্ত ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭০ জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরি মসজিদ মামলার রায় নিয়ে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়কে কেন্দ্র করে উত্তরপ্রদেশ জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উত্তরপ্রদেশের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্যগুলোতেও অতিরিক্ত নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগের সংবাদঘূর্ণিঝড়ের আঘাতে রোহিঙ্গা ক্যাম্পে প্রাণহানির আশঙ্কা আছে : রোহিঙ্গা নেতা
পরবর্তি সংবাদবাবরি মসজিদ কোনো খালি ভূমিতে নির্মিত হয়নি : হাইকোর্ট