আন্তর্জাতিক ডেস্ক :
বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। পাঁচজন বিচারক একের পর এক রায় পড়ে শুনিয়েছেন।
রায়ের শুরুতেই সুন্নি ওয়াকফ বোর্ড এবং নির্মোহী আখড়ার আবেদন খারিজ করে দেয় কোর্ট। এরপর সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করে।
ভারতের হাইকোর্ট বলছে, বাবরি মসজিদ কোনো খালি ভূমিতে তৈরী হয়নি। তবে যে কাঠামোর ওপর তৈরী হয়েছে, তা ইসলামিক কাঠামো নয়। এই কাঠামো মন্দিরের কিনা, তা-ও স্পষ্ট নয়। তবে হিন্দুদের ধারণা এখানেই রামের জন্ম, এখানেই মন্দির। আদালত কারও বিশ্বাসের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয় না, বরং প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত দেয়। মুসলিমরা প্রমাণ দিতে পারেনি।
হাইকোর্ট আরও বলে, ১৮৫৬ সাল পর্যন্ত ওই ভূমিতে মুসলিমদের নামাজ পড়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং ১৮৫৫ সাল পর্যন্ত ওই ভূমিতে হিন্দুদের পদচারণাই লক্ষণীয়।
এদিকে কেন্দ্রকে বোর্ড অব ট্রাস্ট গঠনের জন্য তিন মাস য়নয় দিয়েছে হাইকোর্ট। এই বিতর্কিত জমি তুলে দেয়া হবে বোর্ড অব ট্রাস্টের হাতে। এরপর বোর্ডের তত্ত্বাবধানেই নির্মিত হবে রাম মন্দির। অন্যদিকে সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্য জায়গায় দেয়া হবে পাঁচ একর জমি। সেখানে তারা স্বাধীনভাবে মসজিদ নির্মাণ করতে পারবে।
উল্লেখ্য, উগ্রবাদী হিন্দুরা ১৯৯২ সালে ৬ ডিসেম্বর বাবরি মসজিদ গুড়িয়ে দেয়। এই মামলার শুনানি শেষ হয় ১৬ অক্টোবর ২০১৯ তারিখে।
রাকিব
