বাবরি মসজিদের জমি হিন্দুদের দেয়ায় মুসলমানদের ওপর চাপ পড়বে : পাক পররাষ্ট্রমন্ত্রী

বাবরি মসজিদের জমি হিন্দুদের দেয়ায় মুসলমানদের ওপর চাপ পড়বে : পাক পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে দেয়ায় ভারতের মুসেমানদের ওপর চাপ পড়বে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাহ কোরেশি।

বাবরি মসজিদ মামলার রায় ঘোষণার পর এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। খবর ডেইলি জং।

বিবৃতিতে তিনি আরও বলেন, বাবরি মসজিদের রায় দেয়ার জন্য ভারতের সুপ্রিমকোর্টের ওপর চাপ ছিলো। এটা মোদির ঘৃণার রাজনীতির প্রমাণ। নয়ত এত আচমকা কেন রায় ঘোষণা করা হবে?

মাহমুদ শাহ কোরেশি বলেন, রায়ের পূর্ণ বিবরণ পড়ার সুযোগ এখনো হয়নি। পররাষ্ট্র দফতরের বিবরণ পড়ার পর বিস্তারিত পতিক্রিয়া জানাবো।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন। পাঁচজন বিচারক একের পর এক রায় পড়ে শুনিয়েছেন।

রাকিব

আগের সংবাদবাবরি মসজিদ মামলার রায় : বিতর্কিত ভূমি হিন্দুদের, মসজিদের জন্য আলাদা জমি বরাদ্দের নির্দেশ
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট লজ্জাজনক রায় দিয়েছে : পাক প্রযুক্তিমন্ত্রী