ফাতেহ ডেস্ক :
বাবরি মসজিদ মামলার রায়কে ন্যায়বিচার পরিপন্থী বলে অভিহিত করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ। তিনি বলেন, এ রায় বিশ্ব মুসলিমের কলিজায় আঘাত করেছে। আমরা এ রায় প্রত্যাখান করছি।
বাবরি মসজিদ মামলার রায়ের পর শনিবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি ভারতীয় সুপ্রিম কোর্টকে এ সিদ্ধান্ত থেকে সরে এসে মসজিদের জায়গা বাবরি মসজিদের জন্যই বহাল রাখার দাবি জানান।
উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।
শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
