ফাতেহ ডেস্ক :
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন রোধ ও তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনে ওআইসির ভূমিকা হতাশাজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব একথা বলেন।
তিনি বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন রোধ ও তাদের নিজ ভূমিতে প্রত্যাবাসনে ওআইসির ভূমিকা হতাশাজনক। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ঐক্য থাকলে মিয়ানমার থেকে মুসলিমদের নির্যাতন করে কেউ বের করে দিতে পারতো না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নির্যাতন হয়, তা হতো না।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মিয়ানমারে যখন রোহিঙ্গা মুসলিমদের ওপর অকথ্য নির্যাতন হচ্ছিল, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন ওআইসি কোনও সম্মেলনও আহ্বান করতে পারছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সেটি পরে অনুষ্ঠিত হয়।’
অনুষ্ঠানে সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
