মসজিদের জন্য দেয়া জমিতে স্কুল ও হাসপাতাল গড়ে তোলার আহ্বান সালমান খানের বাবার

মসজিদের জন্য দেয়া জমিতে স্কুল ও হাসপাতাল গড়ে তোলার আহবান সালমান খানের বাবার

আন্তর্জাতিক ডেস্ক :

মসজিদের জন্য দেয়া পাঁচ একর জমিতে মসজিদ নির্মাণ না করে স্কুল ও হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খান। খবর এনডিটিভি।

সেলিম খান বলেছেন, ‘মুসলমানদের জন্য দেয়া ৫ একর ওই জমিতে মসজিদের নির্মাণ চাই না আমি। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়া হোক। আমাদের ভালো স্কুল ও হাসপাতালের প্রয়োজন। এতে অনেক সমস্যা মিটবে। ইসলামে ভালোবাসা ও ক্ষমার কথা বলা হয়েছে। ভারতের মুসলমানদের সেদিকটি ভেবেই এগোতে হবে।’

সুপ্রিমকোর্টের রায়কে সাধুবাদ জানিয়ে সেলিম খান বলেন, ‘এ রায় ঘোষণার পর এতদিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল। নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করা উচিত।’

আগের সংবাদমসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কোথায় দেয়া হবে
পরবর্তি সংবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সামনে এগিয়ে যাব : মাওলানা ফজলুর রহমান