আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। খবর ডন।
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা পিছু হটতে পারি না। সব রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সামনে এগিয়ে যাব।’
ডনের খবরে বলা হয়, মাওলানা ফজলুর রহমান গতকাল রবিবার মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, সরকার অর্থনীতির উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে। গত বছর গমের উৎপাদন কমেছে ৩০ শতাংশ। একইভাবে ধানের উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ১৫ মিলিয়ন বেলস কাটনের লক্ষ্যমাত্রায় অর্জন হয়েছে মাত্র ৮ শতাংশ। এই সরকার অযোগ্য।
উল্লেখ্য, মার্চে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জেইউআই-এফ। এসব খাবারের মধ্যে রয়েছে ডাল, চিনি, চা পাতা, মাখন এবং লবণ।
রাকিব
