বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিকেলে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিকলে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

ফাতেহ ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ঢাকা মহানগর ছাত্র জমিয়ত। আজ আসরের পর এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ছাত্র জমিয়ত।

বিবৃতিতে বলা হয়, বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণ করার রায়ের প্রতিবাদে আজ বাদ আসর পল্টন মসজিদ থেকে ঢাকা মহানগর ছাত্র জমিয়ত বিক্ষোভ মিছিল করবে।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আগের সংবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সামনে এগিয়ে যাব : মাওলানা ফজলুর রহমান
পরবর্তি সংবাদমসজিদকে কনসার্ট হল হিসেবে ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ