কাবুলে গাড়িবোমা হামলায় নিহত ৭

কাবুলে গাড়িবোমা হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে গাড়িবোমা হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও সাতজন। বুধবার কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি এ তথ্য জানিয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

রাহিমি জানান, হামলার লক্ষ্য কারা ছিল তা এখনো স্পষ্ট নয়। তবে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

আগের সংবাদকুমিল্লায় মাওলানা তারেক মনোয়ার-সহ তিন বক্তার ওয়াজ নিষিদ্ধ করল প্রশাসন
পরবর্তি সংবাদদুই অধ্যাপককে ফেরত দেওয়ার শর্তে তিন তালেবান কমান্ডারকে মুক্তি