গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ। খবর আল-জাজিরা।

মঙ্গলবার ভোর থেকে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। গাজার সরকারী গণমাধ্যম অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে এই পর্যন্ত তারা গাজা উপত্যকায় প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি বাহিনীর হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬।

এদিকে গাজায় নিহত বাহা আবুল আতার জানাজা শেষে ইসলামিক জিহাদের নেতা খালেদ আল বাতস বলেছেন, বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় এই যুদ্ধের ঘোষণা করেছে। এর শুরু হয়েছে আবুল আতাকে হত্যার মাধ্যমে। নেতানিয়াহুকে এর মূল্য দিতে হবে।

আগের সংবাদগাজায় ইসরাইলের ৩০টি বিমান হামলা, নিহত ১৬
পরবর্তি সংবাদজমিয়তের ‘প্লান বি’ : দেশজুড়ে মহাসড়কগুলো অবরোধ করবে বিক্ষোভকারীরা