জমিয়তের ‘প্লান বি’ : দেশজুড়ে মহাসড়কগুলো অবরোধ করবে বিক্ষোভকারীরা

জমিয়তের ‘প্লান বি’ : দেশজুড়ে মহাসড়কগুলো অবরোধ করবে বিক্ষোভকারীরা

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম ‘প্লান বি’ কার্যকর করতে শুরু করেছে। এই প্লানের অংশ হিসেবে ইতোমধ্যেই কোয়েটা-চমন মহাসড়ক অবরোধ করেছে মার্চে অংশগ্রহণকারীরা। এতে বন্ধ হয়ে গেছে ওই মহাসড়কের যান চলাচল। খবর জিও নিউজ।

এর আগে গতকাল মঙ্গলবার ‘প্লান বি’ কার্যকর করার জন্য স্বতঃস্ফূর্তভাবে সবাইকে মাঠে নেমে আসতে আহ্বান জানান জেইউআই এফ প্রধান মাওলানা ফজলুর রহমান। যেন দেশজুড়ে প্রধান মহাসড়ক এবং বাণিজ্য জয়েন্টগুলো অবরোধ করা যায়।

আজ দুপুরেও জেইউআই এফ এর বাসায় ‘প্লান-বি’ কার্যকর করার পদ্ধতি নিয়ে আলোচনা করতে এক বৈঠকের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল গাফফার হায়দারী, মাওলানা আতাউর রহমান এবং মোহাম্মদ আসলামসহ বিভিন্ন দলের নেতারা।

বৈঠক সূত্রে জানা যায়, জেইউআই এফ-এর ‘প্লান বি’তে সিন্ধু, পাঞ্জাব, বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া-জুড়ে সমস্ত প্রধান সড়কগুলো অবরোধ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির রাস্তাগুলোও বন্ধ করে দেয়া হবে।

এদিকে জ্যাকবাদের জিরো পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছে আজাদী মার্চে অংশগ্রহণকারীরা। লারকানা, শিকারপুর এবং সিন্ধু থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এসেছে জিরো পয়েন্টে। এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন সিরাজ আহমাদ শাহ।

রাকিব

আগের সংবাদগাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ চাইলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদহুমায়ূন আহমেদ : এক মিথ্যেবাদী রাখালের গল্প