রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন বাংলাদেশের সেনাপ্রধান

রোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন বাংলাদেশের সেনাপ্রধান

ফাতেহ ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, দু’দেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তিনি আগামী মাসে মিয়ানমার সফরে যাবেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন।

যশোরের ৫৫ পদাতিক ডিভিশনে বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ৫টি ইউনিটকে রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সেনাবাহিনী সবসময় দেশ ও জাতির স্বার্থে কাজ করে। কাজ করে সরকারের সহায়ক হিসেবেও। সরকারের যে পলিসি থাকে তা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের কাজ। তাই দুদেশের সামরিক বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা সমস্যা নিয়েও কথা হবে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান ছাড়াও কোর অব আর্টিলারি, ইঞ্জিনিয়ার্স ও সিগন্যালসে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ, সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং অসমারিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আগের সংবাদরোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তর স্থগিত, ৩৯টি মানবাধিকার সংগঠনের সাধুবাদ
পরবর্তি সংবাদস্থানীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে বাংলাদেশের ওয়াজ মাহফিল